মোঃ জাফর ইকবাল জুয়েল(চেয়ারম্যান ,)

মোঃ জাফর ইকবাল জুয়েল মোঃ জাফর ইকবাল জুয়েল, দুইবার নির্বাচিত পিরিজপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আজহারুল ইসলাম গোলাপ সাহেবের সুযোগ্য সন্তান। যিনি ছাত্রজীবনে ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পিরিজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দুইবারের আওয়ামীলীগ মনোনীত ও বিপুল ভোটে বিজয়ী (২৭/০৭/২০১৬ সাথে প্রথম ও 2022 জানুয়ারি থেকে বর্তমান) জনবান্ধব চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল জুয়েল শিক্ষানুরাগী ও দক্ষ সংগঠক হিসেবে নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভিশন ২০৪১ বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন (এমপি) মহোদয়ের নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ৮নং পিরিজপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টাই এখন মোঃ জাফর ইকবাল জুয়েলের জীবনের একমাত্র লক্ষ্য ।