৮নং পিরিজপুর ইউনিয়নবাসী,
আস্সালামু আলাইকুম/আদাব ।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মত আমাকে বিপুল ভোটে ৮নং পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করায় আল্লাহ্ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া এবং ইউনিয়নের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি । সুপ্রিয় ইউনিয়নবাসী-সকলে অবগত আছেন যে, ইউনিয়ন পরিষদ হচ্ছে বাঙ্গালী জাতির ইতিহাস পরিক্রমায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা বিভিন্ন সময়ে বিভিন্ন নামের আদলে অতিবাহিত করেছে ১৪২ বছরের পথ। অর্থনৈতিক, সামাজিক মূল্যবোধের দিক হতে এই প্রতিষ্ঠানটি শক্তিশালী করণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থা মানুষের নানাবিধ কল্যানে শতভাগ সফলতা অর্জনে অনেকটাই আপনাদের ভূমিকা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হোল্ডিং অ্যাসেসম্যান্ট করতে হয়। ডিজিটালাইজেশনের যুগে পিছিয়ে পড়া ইউনিয়ন পরিষদ গুলোকে অনলাইনের আওতায় আসার জন্য সরকার বারবার তাগিদ দিচ্ছেন। এরই প্রেক্ষিতে আপনাদের মূল্যবান আমানত ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার জন্য অনলাইন হোল্ডিং অ্যাসেসম্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে। কালের পরিক্রমায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে পট পরিবর্তনের অগ্রযাত্রায় ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা কামনা করছি।
চেয়ারম্যান
৮নং পিরিজপুর ইউনিয়ন পরিষদ


